• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এনেছে এক নবীন আইন নদীয়াতে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » এনেছে এক নবীন আইন নদীয়াতে

এনেছে এক নবীন আইন নদীয়াতে।
বেদ-পুরাণ সব দিচ্ছে দুষে সেই আইনের বিচার-মতো
সাতবারে খেয়ে একবার স্নান
নাই পূজা, নাই পাপ-পুণ্য জ্ঞান
অসাধ্য রে সাধ্য বিধান
শিখাচ্ছে সব ঘাটে-পথে।
না করে সে জেতের বিচার
কেবল শুদ্ধ প্রেমের আচার
সত্য মিথ্যা দেখে প্রচার
সাঙ্গপাঙ্গ জাত অজাতে৷
ভজ শুদ্ধ ঈশ্বরের চরণা
তাই বলে সে বেদ মানে না
লালন কয়, তার উপাসনা
কর দেখি মন কি দোষ তাতে।৷

————
লালন-গীতিকা, পৃ. ২২১
‘হারামণি’ ৫ম খণ্ডে সঞ্চারীর ৩য় চরণে “সত্য মিথ্যা দেখ এবার” এবং অভোগের ১ম চরণ “পেয়ে ঈশ্বরের রচনা”– এরূপ পাঠভেদ আছে।– পৃ. ১দ/.

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:আয় দেখে যা নতুন ভাব এনেছে গোরা
Next Post:ও কালার কথা কেন বল আজ আমায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑