• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার একি কবার কথা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আমার একি কবার কথা

আমার একি কবার কথা, আপন বেগে আপনি মরি।
গৌর এসে হৃদয়ে বসে করে আমার মন চুরি।
কিবা গৌররূপ লম্পটে
ধৈর্য-ডুরি দেয় কেটে
লজ্জা-ভয় সব পালায় ছুটে
যখন ঐ রূপ মনে করি।
গৌর দেখা দিয়ে ঘুমের ঘোরে
চেতন হয়ে পাইনে তারে
পলাইল কোন শহরে
নব দলের রস-বিহারী।
মেঘে যেমন চাতকেরে
দেখা দিয়ে ফাঁকি করে
লালন বলে, তাই আমারে
করলেন গুরু বরাবরি।।

————

লালন-গীতিকা, পৃ. ২২৩

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:আজ ব্রজপুরে কোন পথে যাই
Next Post:এখন কেন কাঁদছো রাধা বসে নির্জনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑