• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজ আমার অন্তরে কি হল গো সই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আজ আমার অন্তরে কি হল গো সই

আজ আমার অন্তরে কি হল গো সই!
আজ ঘুমের ঘোরে চাঁদ-গউর হেরে
ও গো, আমি যেন আজ আমি নই।
আজ আমার গউর পদে মন মজিল,
আর কিছু লাগে না ভালো।
সদায় মনে চিন্তা এই।
আমার সর্বস্ব ধন– ও চাঁদ গৌরাঙ্গ ধন
সে ধন কিসে পাই গো তাই শুধাই৷
যদি মরি গউর বিচ্ছেদ-বাণে
গউর-নাম শুনাও কানে,
সর্বাঙ্গে লেখ নামের বই।
এই বর দে গো সবে, আমি জন্মে জন্মে যেন
ঐ গউর পদে দাসী হই।
বন পোড়ে তো সবাই দেখে,
মনের আগুন কেবা দেখে?
আমার রসরাজ চৈতন্য বৈ।
গোপীর এমনি দশা, ও কি মরণ দশা
অবোধ লালন রে তোর সে ভাব কই?

———–

লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১১০-১১; লালন-গীতিকা, পৃ. ২২৩-২৪

এ গানটিও ভাবসমৃদ্ধ; পরিমার্জিত ভাষা ও সুশৃঙ্খল পদবন্ধ উচ্চ গীতিকবিতায় উন্নীত করেছে।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:দেখ এ সংসার ভোজবাজির প্রকার
Next Post:আমার মন যেন আজ কেমন করে না দেখলে তারে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑