• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

স্বরূপে রূপ আছে গিলটি করা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » স্বরূপে রূপ আছে গিলটি করা

স্বরূপে রূপ আছে গিলটি করা।
রূপ সাধন করলো স্বরূপ-নিষ্ঠা যারা৷
শতদল সহস্রদলে
রূপ স্বরূপে ভাটি খেলে
ক্ষণেক রূপ রয় নিরালে
নিরাকারা।
যদি রূপ বললে কি হয়
রূপ সাধনে তবে কি আর ভয়
ছিল মন সে মহারাগের করণ
স্বরূপ দ্বারা।
এ সবে বলে স্বরূপ মণি
থাক না বসে ভাব-ত্রিবেণী
লালন কয়, সামাল ধনি
সেই কিনারায়।।

————
লালন-গীতিকা, পৃ. ৯৫-৯৬
‘হারামণি’ ৫ম খণ্ডে আভোগ স্তবকটি এভাবে লেখা হয়েছে :
চিনবি যদি স্বরূপ মণি
থাক গা বইসা ঘাট ত্রিবেণী
লালন কয়, সামাল ধনি
সেই কিনারায়।।– পৃ. ৮১

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:স্বরূপ রূপে নয়ন দেরে
Next Post:হায় চিরদিন পুষলাম এক অচিন পাখী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑