• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সে ভাব উদয় না হলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » সে ভাব উদয় না হলে

সে ভাব উদয় না হলে
কে পাবে সে অধর চাঁদের বারাম
কোন কালে।
ডাঙ্গাতে পাতিয়ে আসন
জলে রস তার কৃতি এমন।
বেদে কি তার পায় অন্বেষণ
রাগের পথ ভুলে৷
ঘর ছেড়েছো নেচতে(১) বাসা
অপথে তার যাওয়া-আসা
না জেনে তার ভেদ খোলাসা
কথা কি মেলে।
জলে যেমন চাঁদ দেখা যায়
ধরতে গেলে হাতে কে পায়
লালন অমনি সাধন দ্বারায়
প’লো গোলমালো৷।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ.২২৯; লালন-গীতিকা, পৃ. ৫৮ ( এখানে সঞ্চারীর ১ম চরণ “ঘর ছেড়ে বৃক্ষেতে বাসা” পাঠভেদ আছে।
নেচতে<নাছতে; বাইরের ঘরকে ‘নাছঘর’ বলে।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:সে কি আমার কথার কথা
Next Post:সে যারে বোঝায় সেই বোঝে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑