• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সাঁই আমার দিন কি যাবে এই বলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » সাঁই আমার দিন কি যাবে এই বলে

সাঁই আমার দিন কি যাবে এই বলে।
আমি পড়ে আছি অকূলে।
জগাই মাধাই দুটি ভাই
তাদের তো নিলে।
আমি পাপী তাইতো ডাকি
দয়া হবে কোন কালে।
অহল্যা পাষাণ ছিল, সেও তো মানব হইল
তোমার চরণ ধূলে।
আমি তোমার কেউ নই গো
তাই কি মনে ভাবিলে।
তোমার নাম লয়ে যদি মরি, ডাকবো তোমারই
আর যাব কোন কূলে।
তুমি বিনে কেউ নাই আমার
মূঢ় লালন কেঁদে বলে।৷

————
বাউল কবি লালন শাহ, পৃ. ১০৩

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:সই আমার কখন খেলে কোন খেলা
Next Post:সাঁইর লীলা দেখে লাগে চমৎকার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑