• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মায়েরে ভজিলে হয় সে বাপের ঠিকানা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » মায়েরে ভজিলে হয় সে বাপের ঠিকানা

মায়েরে ভজিলে হয় সে বাপের ঠিকানা।
নিগূঢ় বিচারে সত্য গেল তাই জানা
পুরুষ পরোয়ারদেগার
অঙ্গে ছিল প্রকৃতি তার
প্রকৃতি প্রকৃতি সংসার
সৃষ্টি সব জনা।
নিগূঢ় খবর নাহি জেনে
কেবা সে মায়েরে চেনে
যাহার ভার দীন দুনিয়ার
দিলেন রব্বানা।
ডিম্ব মধ্যে কেবা ছিল
বের হয়ে কারে দেখিল
লালন কয়, তার ভেদ যে পেল
ঘুচলো দিন-কানা৷।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২২২; লালন-গীতিকা, পৃ. ৮৭

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:মানুষ লুকাইল কোন শহরে
Next Post:মন, মানুষ সত্য জান বল যাও কোথায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑