• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মনের মানুষ খেলছে দ্বি-দলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » মনের মানুষ খেলছে দ্বি-দলে

মনের মানুষ খেলছে দ্বি-দলে,
যেমন সৌদামিনী মেঘের কোলে।
ও সে রূপ নিরূপণ হবে যখন
মানুষ ধরা যাবে তখন
জনম সফল হবে রূপ দেখিলে।
আগে না জেনে সে দল-উপাসনা
আন্দাজে কি হয় সাধনা
মিছে ঘুরে মরা গোলেমালে৷
ও সে মানুষ চিনিল যারা
পরম মহত্ত্ব তারা।
অধীন লালন কয়, দেখ নয়ন খুলে।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৬৩-৬৪; লালন-গীতিকা, পৃ. ৫৫-৫৬; বাংলাদেশের লোকসঙ্গীত পরিচয়, পৃ. ৪৪৩ ( এখানে সঞ্চারীর ১ম চরণে ‘দল-উপাসনা’ স্থলে ‘দেল-উপাসনা’ কথান্তর আছে। এর অর্থ ‘অন্তর শুদ্ধি’।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:মন, মানুষ সত্য জান বল যাও কোথায়
Next Post:এই মানুষে মিলতো মানুষ চিনিতাম যদি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑