• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বল কি সন্ধানে যাই সেখানে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » বল কি সন্ধানে যাই সেখানে

বল কি সন্ধানে যাই সেখানে।
মনের মানুষ যেখানে।
(ও রে) আঁধার ঘরে জ্বলছে বাতি
দিবারাতি নাই সেখানে।
কত ধনীর ভারা যাচ্ছে মারা
পড়ে নদীর তোড়-তুফানে।
ভবে রসিক যারা, পার হয় তারা
তারাই নদীর ধার চিনে।
সপ্ততল পাতালের তলে
মূল রয়েছে গোপনে।
মূলের মানুষ স্থূলে রেখে
দেখতে পাবি রূপ-রসানে।
লালন বলে, মলে’ম জ্বলে
দিবানিশি জলে-স্থলে।
আমি মণিহারা ফণির মতো
হারা হলেম পিতৃধনে।।

————
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৯০-৯১; মহাত্মা লালন ফকির, পৃ. ২২

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:ফুলে হয় ফলের পরিচয়
Next Post:দেখলাম কি কুদরতিময়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑