• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পারে লয়ে যাও আমায় অপার হয়ে বসে আছি ও হে দয়াময়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » পারে লয়ে যাও আমায় অপার হয়ে বসে আছি ও হে দয়াময়

পারে লয়ে যাও আমায়।
অপার হয়ে বসে আছি,
ও হে দয়াময়।
আমি একা রৈলাম ঘাটে
ভানু সে বসিল পাটে
তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায়৷
নাই আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন।
নাম শুনেছি পতিতপাবন
তাইতে দেই দোহাই।
অগতির না দিলে গতি
ও নামে রহিবে ক্ষেতি
লালন কয়, অকুলের পতি
কে বলবে তোমায়।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৪৯
‘লালন-গীতিকা’য় সঞ্চারীর ২য় চরণে ‘কুপথে’ স্থলে ‘বিপথে’ এবং আভোগের ৩য় চরণে ‘অকূলের’ স্থলে ‘অধমের’ কথান্তর আছে।– পৃ. ২৮৯

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:পার কর দয়াল আমায় কেশে ধরে
Next Post:ফুলে হয় ফলের পরিচয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑