• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ধর চোর হাওয়ায় ফাঁদ পেতে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » ধর চোর হাওয়ায় ফাঁদ পেতে

ধর চোর হাওয়ায় ফাঁদ পেতে।
সেই চোরকে কি ধরবি কোনা-কানছিতে৷
পাতালে চোরের নহর
দেখায় আসমানের উপর
তিন তারে নিচ্ছে খবর
শুভ যোগ মতে।
হাওয়ায় তার বারামখানা
হাওয়া মূলাধার তাতে।
সে চোর ধরবি যদি
হৃদ-গারদ করগে খাঁটি
লালন কয়, খুঁটিনাটি
থাকতে দেবে না ছুঁতে৷।

————
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৮৮।
স্পষ্টত সঞ্চারীর স্তবকটি অসম্পূর্ণ। নিচের কথাত্তরে পূর্ণ স্তবকের উল্লেখ আছে। অন্য স্তবকেও বেশ পাঠভেদ আছে।
ধর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে।
সে কি সামান্য চোরা ধরবি কোনা-কানচিতে।
পাতালে চোরের বহর
দেখায় আসমানে নহর
তিন তারে হচ্ছে খবর
গুবাগুব যোগমতে৷
কোথায় ঘর কি বাসনা
কে করে ঠিক ঠিকানা
হাওয়ায় তার লেনাদেনা
হাওয়া মূল ধর তাতে।
চোরে ধরে রাখবি যদি
হৃদ-গারদ করগে খাঁটি
লালন কয়, খুঁটিনাটি।
থাকতে কি তোকে দেয় ছুঁতে।।– হারামণি, ৮ম খণ্ড, পৃ. ২৮-২৯
‘বাউল কবি লালন শাহ’ গ্রন্থে সঞ্চারী স্তবকটি এভাবে আছে :
কেবা চোর কেবা সোনা
নাইক তার ঠিক ঠিকানা
হাওয়া তার বারামখানা
হাওয়া মূলে ধর তাতে।।– পৃ. ২৮৬

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:দেখলাম কি কুদরতিময়
Next Post:ধর রে অধর চান্দে রে, অধরে অধর দিয়ে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑