• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দিল দরিয়ায় ডুবিলে সে চরের খবর পায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » দিল দরিয়ায় ডুবিলে সে চরের খবর পায়

দিল দরিয়ায় ডুবিলে সে চরের খবর পায়।
নইলে পুথি পড়ে পণ্ডিত হইলে কি হয়৷
স্বয়ং রূপ দর্পণে ধরে
মানবরূপ সৃষ্টি করে, হে
দিব্যজ্ঞানী যারা
ভাবে বোঝে তারা
মানুষ ধরে কার্য সিদ্ধি করে লয়৷
একেতে হয় তিনটি আকার
অযোনী সহজ সংস্কার, হে
যদি ভাব-তরঙ্গে তর
মানুষ চিনে ধর
দিনমণি গেলে কি হবে উপায়।
মূল হতে হয় ডালের সৃজন
ডাল ধরলে পায় মূল অন্বেষণ, হে
তেমনি রূপ হতে স্বরূপ
তারে ভেবে বিরূপ
অধীন লালন সদা নিরূপ ধরতে চায়।।

————
শ্রীবসন্তকুমার পাল, ‘ফকির লালন সাহ’, প্রবাসী, বৈশাখ ১৩৩৫
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৬০-৬১ (এখানে অন্তরার ৫ম চরণে “মানুষ ভজে কার্যসিদ্ধি করে যায়।” এরূপ পাঠভেদ আছে।) লালন-গীতিকা, পৃ. ৮৩-৮৪ (এখানে ধুয়ার ১ম চরণে ‘চরের’ স্থলে ‘দরের’ কথান্তর আছে ); বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৭৫

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:দয়াল, তোমার বৈ আর জানি না
Next Post:দেখ না এবার আপনার ঘর ঠাউরিয়ে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑