• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দয়াল, অপরাধ মার্জনা কর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » দয়াল, অপরাধ মার্জনা কর

দয়াল, অপরাধ মার্জনা কর।
আমি পেয়েছি তোমার চরণের ভার।
নিজ গুণে দিয়া চরণ
কতখানি করলে তারণ
পতিতকে উদ্ধারের কারণ
পতিতপাবন নামটি তোমার।
ত্রিজগতের নাম তুমি
অপরাধ ক্ষমা করহে স্বামী
তোমার নামটি শুনে দোহাই দিচ্ছি আমি
দাসের দাসী বলে কর হে নিস্তার৷
ও দয়াল, আমি অতি মূর্খমতি
না জানি কোন ভক্তি স্তুতি
লালন বলে, আমি করি মিনতি
তুমি বিনে আর কেহ নাই আমার।।

————
৪৩৭. হারামণি, ৭ম খণ্ড, পৃ. ৩৯৯-৪০০

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:তিল পরিমাণ জায়গাতে কি কুদরতিময়
Next Post:দয়াল, তোমার নামের তারিফ করি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑