• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চিরদিন দুখের অনলে প্রাণ জ্বলছে আমার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » চিরদিন দুখের অনলে প্রাণ জ্বলছে আমার

চিরদিন দুখের অনলে প্রাণ জ্বলছে আমার।
আমি আর কত দিন জানি
অবলার প্রাণী
এ জ্বলনে জ্বলবে ও হে দয়াময়।
দাসী ম’লে ক্ষতি নয়, যাই হে মরে যাই,
দয়াল নামে দোষ রবে হে গোসাঁই।
আমায় দেও দুঃখ যদি
তবু তোমায় সাধি
তোমা বিনে দোহাই আর দিব কার।
ও মেঘ, হইয়ে উদয় লুকালো কোথায়
প্ৰবশীর প্রাণ গেল প্রবশায়।
আমার কি দোষের ফলে
এ দশা ঘটালে
তুমি চাও হে নাথ, ফিরে চাহ একবার।
আমি উড়ি হাওয়ার সাথ, ধরি তোমার হাত
তুমি না তরালে কে তরায় হে নাথ।
আমায় ক্ষেম অপরাধ—
দেও হে শীতল পদ
লালন বলে, প্রাণে সয় না রে আর।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৫০; লালন-গীতিকা, পৃ. ২৯০
এ গানের আঙ্গিক ও সুর-কাঠামো স্বতন্ত্রধর্মী। ছোট-বড় পর্ব মিলিয়ে এর ছন্দ-রীতিটি হল খখ গগ ক।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:চিনবে তারে এমন আছে কোন ধনি
Next Post:গোসাঁই আমার দিন কি যাবে এই হালে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑