• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চাঁদ আছে চাঁদে ঘেরা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » চাঁদ আছে চাঁদে ঘেরা

চাঁদ আছে চাঁদে ঘেরা।
আজ কেমন করে সেথায় ধরবি গো তোরা।
লক্ষ লক্ষ চাঁদে করেছে শোভা
তাহার মাঝে অধর চান্দরি আভা।
একবার দৃষ্টি করে দেখি
ঠিক থাকে গো আঁখি
রূপের কিরণে চমকে পারা।
রূপের গাছে ফল ধরেছে তায়
থেকে থেকে ঝলক দেখা যায়।
ও সে চাঁদের বাজার দেখে
চাঁদ ঘুরানি লেগে
দেখিস, দেখিস পাছে হোসনে জ্ঞানহারা।
আলেক নামে সহর আজব কুদরতি
রেতে উদয় ভানু, দিবসে বাতি।
যেজন আলের খবর জানে
দৃষ্ট হয় নয়নে
লালন বলে, সে চাঁদ দেখেছে তারা।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২০৫-০৬; লালন-গতিকা, পৃ. ৭৪-৭৫; বাউল কবি লালন শাহ, পৃ. ২৮২
শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর ‘লালন ফকিরের গান’ শিরোনামে প্রবাসী, অগ্রহায়ণ ১৩২২ সংখ্যায় এই গান সংকলিত করেন। এতে ভনিতা-যুক্ত আভোগ স্তবকটি নেই। উপরন্তু চরণ-বিন্যাসে পার্থক্য আছে। গানটি সম্পূর্ণ উদ্ধৃত হলঃ
চাঁদ আছে চাঁদে ঘেরা।
আজ কেমন করে সে চাঁদ ধরবি গো তোরা
লক্ষ লক্ষ চাদে করেছে শোভা,
তার মাঝে অধর চাঁদের আভা।
ও সে চাঁদের বাজার দেখে ঘূর্ণী লাগে
দেখিস, দেখিস পাছে হবি জ্ঞানহারা।
চাঁদের গাছে চাঁদের ফুল ধরেছে তায়।
থেকে থেকে ঝলক দেখা যায়।
একবার দৃষ্টি করে দেখি, ঠিক থাকে না আঁখি
রূপের কিরণে চমকে পারা।।
‘বাংলার বাউল ও বাউল গানে’ গানটি সংকলিত হয়েছে। এতেও ভনিতা-যুক্ত আভোগ স্তবকটি নেই।– পৃ. ৫৪

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:চাতক বাঁচে কেমনে মেঘের বরিষণ বিনে
Next Post:চিনবে তারে এমন আছে কোন ধনি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑