• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কোন সুখে সাঁই করেন খেলা এই ভবে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » কোন সুখে সাঁই করেন খেলা এই ভবে

কোন সুখে সাঁই করেন খেলা এই ভবে।
দেখ সে আপনি বাজায় আপনি মজে সেই রবে।
নামটি লা-শরিকালা(১)
সবার শরিক সেই একেলা
আপনি তরঙ্গ, আপনি ভেলা
আপনি খাবি খায় ডুবে।
ত্রিজগতে যে রায় রাঙ্গা
তার দেখি ঘরখানি ভাঙ্গা
হায় কি আজব রঙ্গা
দেখায় ধনি কোন ভাবে।
আপনি চোরা, আপন বাড়ি
আপনি সে লয় আপন বেড়ি
লালন বলে, এ নাচাড়ি
কই না, থাকি চুপচাপে।।

————
শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর, ‘লালন ফকিরের গান’, প্রবাসী, মাঘ ১৩২২; লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৩৪; বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৩৪; লালন-গীতিকা, পৃ. ২৯২-৯৩ (ভনিতার শেষ চরণে “কেনে থাকি চুপচাপে।” কথান্তর আছে।
১. লা-শরিকালা (আরবি)– অংশীদারহীন অর্থাৎ অদ্বিতীয়।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:কোথা হে দয়াল কাণ্ডারী
Next Post:কেনে কাজের মানুষ ডাকছ সোর করে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑