• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এ ভব-তরঙ্গে আমায় দেও হে চরণ-তরী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » এ ভব-তরঙ্গে আমায় দেও হে চরণ-তরী

কোথা রইলে হে ও দয়াল কাণ্ডারী।
এ ভব-তরঙ্গে আমায় দেও হে চরণ-তরী।
পাপীকে করিতে তারণ
নাম ধরেছ পতিতপাবন
সেই ভরসায় আছি যেমন
চাতক মেঘ নেহারি৷
যতই করি অপরাধ
তথাপি হে তুমি নাথ
মারিলে মরি নিতান্ত
বাঁচাও বাঁচিতে পারি।
সকলই তো নিলে পারে
আমায় তো চাইলে না ফিরে
লালন কয়, আমি সংসারে
তোর কি এতই ভারি।।
————-

লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৪৬-৪৭;– বাংলার বাউল ও বাউল গান, পৃ. ২১ কথান্তর :
অন্তরা– পাপীকে করিতে তারণ
নাম রেখেছেন পতিতপাবন
ঐ ভাবনা আছে যেমন
ও গো চাতক মেঘ নেহারে।
আভোগ– সকলকে লইলে পরে
দিক চা’বে না ফিরে
দয়াল, তোর চরণ কি এতই ভারি৷।– হারামণি, ২য় খণ্ড, পৃ. ১৪৯
বস্তুত মনসুরউদ্দীনের সংগৃহীত গানটি অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ। এতে ভনিতা নেই। অর্থেরও বিকৃতি ঘটেছে।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:ক্ষম অপরাধ ওহে দীননাথ
Next Post:কোথা হে দয়াল কাণ্ডারী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑