• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এমন সৌভাগ্য আমার কবে হবে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » এমন সৌভাগ্য আমার কবে হবে

এমন সৌভাগ্য আমার কবে হবে।
দয়াল চাঁদ আসিয়ে আমায় পার করিবে।
আমার সাধনের বল কিছুই নাই
কেমনে সে পারে যাই;
কুলে বসে দিচ্ছি দোহাই
অ-পার ভেবে।
পতিতপাবন নামটি তার
তাই শুনে বল হয় আমার
আবার ভাবি, এ পাপী আর
সে কি নিবে।
গুরু-পদে ভক্তিহীন
হয়ে রইলাম চিরদিন
লালন বলে, কি করিতে
এলাম ভবে।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৪৭; লালন-গীতিকা, পৃ. ২৮২; বাউল কবি লালন শাহ, পৃ. ৩১৮ (এখানে সঞ্চারীর ৩য় চরণে ‘পাপী আর’ স্থলে ‘পাপীর ভার’ কথান্তর আছে।)

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:একি আজগুবি এক ফুল
Next Post:এলাহি আলামিন আল্লা বাদশাহ আলমপানা তুমি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑