• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আয় কে যাবি ওপারে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আয় কে যাবি ওপারে

আয় কে যাবি ওপারে।
দয়াল চাঁদ মোর দিচ্ছে
অপার সাগরে।
পার কর সে জগৎ বেড়ি
লয় নারে সে টাকা-কড়ি
সেরে সুরে মনের দেড়ি
ভার দে নারে।
যে দিল তার নামের দোহাই
তারে দয়া করিলেন সাঁই
এমন দয়াল আর দেখি নাই
ভব সংসারে।
দিয়ে ঐ চরণের ভার
কত পাপী হইল পার
সিরাজ সাঁই কয়, লালন এবার
ঘোর যায় নারে।।

————
বাউল কবি লালন শাহ, পৃ. ২৭৬

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:আলেফ লাম মিমেতে কোরান তামাম সোদ লেখেছে
Next Post:আমার দিন কি যাবে এই হালে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑