• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আছে যার মনের মানুষ মনে সে কি জপে মালা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আছে যার মনের মানুষ মনে সে কি জপে মালা

আছে যার মনের মানুষ মনে,
সে কি জপে মালা।
অতি নির্জনে বসে বসে
দেখছে খেলা।
কাছে রয়ে ডাকে তারে উচ্চস্বরে
কোন পাগলা।
ও রে যে যা বোঝে, তাই সে বুঝে
থাক রে ভোলা।
যথা যার ব্যথা নেহাৎ, সেইখানে
হাত উলা-মল্লা।
ও রে তেমনি জেন, মনের মানুষ
মনে তোলা।
জন দেখে সে রূপ, করিয়ে চুপ
রয় নিরালা।
ও সে লালন ভেঁড়োর লোক জানানো
হরি বলা, মুখে হরি হরি বলা।।

————

শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর, ‘হারামণি’, প্রবাসী, আশ্বিন ১৩২২; লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৬৪; লালন-গীতিকা, পৃ. ৭; বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৫২

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:আছে মায়ের ওতে জগৎ-পিতা
Next Post:আজ করছে সাঁই ব্রহ্মাণ্ডের উপর সে রূপ লীলে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑