• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রসুলের সব খলিফা কয় বিদায় কালে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » রসুলের সব খলিফা কয় বিদায় কালে

রসুলের সব খলিফা কয় বিদায় কালে।
উপরি খবর আর কি পাব আজ তুমি গেলে৷
মহাপীর আয়েন তোমার
বুঝে উঠা কি সাধ্য কার
কি করিতে কি করি আর
সহি না বুঝলি৷
কোরান ভিতরে সে তো
মকাত্তেয়াৎ হরফ(১) কত
শুনি কও তার ভাল মত
ফেলো না গোলে।
আহাদ নামে কেন আসি
মিম দিয়ে মিম করে নফি
কি তার মর্ম কও নবীজী
লালন তাই বলে।।

————

লালন-গীতিকা, পৃ. ১৭৮-৭৯

রসুলের সব খলিফা কয় বিদায় কালে।
গায়েবী খবর আর কি পাব আজ তুমি গেলে।
কোরানের ভিতরে সে তো
মকতায়াত অক্ষর কত
মানে কও তার ভাল মত
ফেলো না গোলে।
মহা পেঁচ আইন তোমার
বুঝে উঠে কি সাধ্য কার
কি করিতে কি করি আর
সহি না বুঝলি৷
আহাদ নামে কেন আপি
মিম দিয়ে মিম করে নফি
মানে কি তার কও নবীজী
লালন তাই বলে৷।– বাউল কবি লালন শাহ, পৃ.২৫৯

‘বাংলা সাহিত্যে মুসলিম সাধনা’ (২য় ভাগ) গ্রন্থে অন্তরার ১ম চরণে ‘মহাপীর আয়েন’ স্থলে ‘মহাফেজ আয়েন’ এবং সঞ্চারীর ৪র্থ চরণে ‘ফেলো না গোলে’ স্থলে ‘ভুলো না গোলে’ কথান্তর আছে।–পৃ. ২২-২৩

১. মকাত্তেয়াৎ হরফ- কোরানের হরফ বা অক্ষর, যার অর্থোদ্ধার করা যায় না।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:রসুলকে চিনিলে খোদা চেনা যায়
Next Post:আছে দীন দুনিয়ার অচিন মানুষ একজনা

Reader Interactions

Comments

  1. দাউদ

    December 11, 2024 at 7:50 am

    বাউল বলে লালন ফকির নিজেকে কখনো বলেন নি । দয়া করে বাউল শব্দটা বাদ দিয়ে দেন

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑