• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মেয়ারাজের কথা শুধাবো কারে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » মেয়ারাজের কথা শুধাবো কারে

মেয়ারাজের কথা শুধাবো কারে।
আদম তোমার নিরাকার মিথ্যা কি করে।
নবী কি ছাড়িল আদম তন
কিবা আদম রূপ হইল নিরঞ্জন
কে বলিবে সে অন্বেষণ
এ অধীনে রে৷
নয়নে নয়ন, বুকে বুক
উভয় মিলে হয়ে কৌতুক
তবে যে দেখল না সাঁইর রূপ
নবীর নজরে।
তুণ্ডে তুণ্ডে করিল কাহার
সেই কথাটি শুনতে চমৎকার
সিরাজ সাঁই কয়, লালন তোমার
বোঝ জ্ঞান-দ্বারে।।

————

লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৩৭; লালন-গীতিকা, পৃ. ১৬৩ (ধুয়ার ২য় চরণ “আদম তন আর নিরূপ খোদা নিরাকারে মিলন কি করে।।”– এরূপ পাঠভেদ আছে।)

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:মুরশিদের ঠাঁই লেনা রে ভেদ বুঝে
Next Post:রসুলকে চিনিলে খোদা চেনা যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑