• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মনের ভাব খুলে নবী মর্ম খুলেছে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » মনের ভাব খুলে নবী মর্ম খুলেছে

মনের ভাব খুলে নবী মর্ম খুলেছে।
কেউ ঢাকা দিল্লী হাতড়ে ফেরে
কেউ দেখে কাছে।
সিনা আর সফিনায় সানি
ফাঁকাফাঁকি দিন-রজনী
ও কেউ দেখে মত্ত, কেহ শুনি
আকাশ ধেয়েছে৷
সফিনায় শরার কথা
জানাইলে যথাতথা
কারো সিনায় সিনায় ভেদ পুশিদা
বলে গিয়েছে।
নবুয়তে নিরাকার কয়
বিলায়েতে বরজক দেখায়
অধীন লালন প’লো পূর্ণ ধোঁকায়
এ ভব-মাঝে।।

————

লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৩৪-৩৫; লালন-গীতিকা, পৃ. ১৩৯-৪০, ১৪১-৪২

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:মন কি ইহাই ভাব, আল্লা পাব নবী না চিনে
Next Post:মুরশিদের ঠাঁই লেনা রে ভেদ বুঝে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑