• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নবী বাতুনেতে হয় অচিন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » নবী বাতুনেতে হয় অচিন

নবী বাতুনেতে হয় অচিন।
নূর তাজেল্লা কাঁদেরে যেদিন৷
যারে বলি এই অটল নবী
দীন দুনিয়ার যোগ মিশাইয়ে করেছেন খুবি
ভবে মরণ নাই কোন কালে গো।
তারে চিন অতি মন রুহিন।
মনের উপর নড়েচড়ে
নীরে ক্ষীরে যোগ মিশাইয়ে ভাসলেন কাদেরে
হল নূর সে অধর রসে পুরা গো
তারে ডাক দিয়া আলামিন।
সুরা ইয়াসিনের ব্যভার হবে যেদিন
মিন আল্লা বারি তা’লা ঐ চিনাতে চিন
লালন বলে, সে ভেদ খোলা গো
নবী যেদিন হবে একিন।।

————

হারামণি, ৫ম খণ্ড, পৃ. ১০৮, ৭ম খণ্ড, পৃ. ৩৯৬

লালনের গানে ‘গো’-র ব্যবহার নেই বললে চলে; ‘রে’-র ব্যবহার আছে। সুরের খাতিরে গায়ক কর্তৃক তা আরোপিত হয়েছে।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:নবী না চিনে কি আল্লা পাবে
Next Post:নবীর অঙ্গে জগত পয়দা হয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑