• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আপন সুরাতে আদম গঠলো দয়াময়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আপন সুরাতে আদম গঠলো দয়াময়

আপন সুরাতে আদম গঠলো দয়াময়।
নইলে কি ফেরেস্তাকে সেজদা দিতে কয়।
আল্লা আদম না হলে
পাপ হত সেজদা দিলে
শেরেক পাপ যারে বলে
এ দীন-দুনিয়ায়।
দুষে সে আদম সফি
আজাজিল হল পাপী
মন তোমার লাফালাফি
তেমনি দেখা যায়।
আদমি সে চেনে আদম
পশু কি তার পায় মরম
লালন কয়, আদ্য ধরন
আদম চিনলে হয়।।

———–

লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৩৯; লালন-গীতিকা, পৃ. ১৯৩

বাউল কবি লালন শাহ গ্রন্থে অভোগ স্তবকটি এভাবে সংকলিত হয়েছে :

আদমি সে আদম চিনে
ঠিক নামায় দেল কোরানে
লালন কয়, সিরাজ সাঁইর গুণে
আদম চিনলে হয়– পৃ. ৩০৭

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:আদমে আহমদ এসে নবী নাম সে জানালে
Next Post:আশেক বিনে ভেদের কথা কে আর পোছে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑