• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আছে রে ভাবের গোলা আশমানে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আছে রে ভাবের গোলা আশমানে

আছে রে ভাবের গোলা আশমানে,
তার মহাজন কোথা।
কে জানে কারে শুধাই সেই কথা৷
জমিনেতে মেওয়া ফলে
আশমানে বরিষণ হলে
কমে না কোন কালে
তার নেতা।
রবি-শশী সৃষ্টির কারণ
সেই গোলায় হয়ে ধারণ
আছে রে দু’ জন
যে যেথা।
ধন্য ধনীর ধন্য কারবার
আমি দেখলাম না রে তার বাড়ী-ঘর
লালন কয়, জন্ম আমার
যায় বৃথা।।

————

লালন-গীতিকা, পৃ. ১০১-০২ 

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:অপারের কাণ্ডারী নবীজী আমার
Next Post:আকার নিরাকার সেই রব্বানা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑