• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হরদম পড় ইল্লাল্লা আরও রাখিয়ে বরজখ মনরে ভোলা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » হরদম পড় ইল্লাল্লা আরও রাখিয়ে বরজখ মনরে ভোলা

হরদম পড় ইল্লাল্লা
আরও রাখিয়ে বরজখ মনরে ভোলা৷
মরাকেবা (১) মশাহেদা (২)
হইলে দেলের কাটবে পর্দা
রোশনি (৩) দেল হবে সর্বদা
ও সে মরাকেবা কয় তরিক বলে
ও তাই জানলে খোলে রাগের তালা।
তরিকের মঞ্জিলে বসে আরফান (৪) আহকাম (৫)
কর দিশে ফকিরি কায়েম
ও সে তরিকের কয় মঞ্জিল বলে
জানগে হকিকতে আছে খোলা।
সিরাজ সাঁই দরবেশের চরণ
ভেবে কহে ফকির লালন,
দেল-দরিয়ায় ডুবলে হবে অন্বেষণ
এবার মুরশিদ যারে দয়া করে
ও তার তরিকের পথ হয় উজ্জ্বলা।।

————-

লালন-গীতিকা, পৃ. ১৯৭

১. মরাকেবা– চোখ বন্ধ করে একাগ্রচিত্তে ধ্যান করা; ২. মশাহেদা .. দর্শন প্রাপ্ত হওয়া; ৩. রোশনি– আলোকিত; ৪. আরফান– ধর্মরীতি; ৫. আহকাম– নির্দেশ।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:হলাম নারে রসিক ভেয়ে
Next Post:অপারের কাণ্ডারী নবীজী আমার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑