• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সে যারে বোঝায় সেই বোঝে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » সে যারে বোঝায় সেই বোঝে

সে যারে বোঝায়
সেই বোঝে।
মকরউল্লাহর (১) মকড় বুঝা
কার সাধ্য আছে।
যথা কাল্লা তথা আল্লা
এমনি রে সে মকরউল্লা
অবোধেরা মকর হীলা
তাই সদায় খোঁজে৷
এরফানি কেতাবেরে (২) ভাই
হরফ মুক্তা (৩) তার কিছুই নাই
তাই ধুড়িলে খোদাকে পাই
খোদেই বলেছে।
এলেম লাদুন্নি (৪) হয় যার
সর্বভেদে মালুম তার
লালন বলে, ছটাকে মোল্লার
দড়বড়ি মিছে৷।

————-

৩৭২. লালন-গীতিকা, পৃ. ২০২

১. মকরউল্লা-ঐন্দ্রজালিক; ২. এরফানি কেতাব- যে গ্রন্থে ঈশ্বরোপলব্ধির কথা আছে; ৩. হরফ মুক্তা (আরবি)– হরফ-অক্ষর, মুক্তা-ছেদ বিন্দু। ৪. এলেম লাদুন্নি- এলেম-বিদ্যা, লাদুন্নি-গোপন।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:সে ভাব সবাই কি জানে
Next Post:সেই অটল রূপের উপাসনা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑