• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সে ভাব উদয় না হলে, কে পারে সেই অধর চাঁদের

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » সে ভাব উদয় না হলে, কে পারে সেই অধর চাঁদের

সে ভাব উদয় না হলে,
কে পারে সেই অধর চাঁদের
বারাম কোন কালে (১)।
ডাঙ্গাতে পাতিয়ে আমন
জলে রয় তার কৃতি (২) এমন
বেদে কি তার পায় অন্বেষণ
রাগের পথ ভুলে।
ঘর ছেড়ে বৃক্ষেতে (৩) বাসা
অপথে (৪) তার যাওয়া-আসা
না জেনে তার ভেদ খোলাসা
কথায় কি মেলে।
জলে যেমন চাঁদ দেখা যায়
ধরতে গেলে হাতে না পায় (৫)
লালন অমনি সাধন দ্বারায় (৬)
পলো গোলমালে৷।

————–

৩৭০. লালন-গীতিকা, পৃ. ৫৮

কথান্তর : ১. দলে; ২. কীর্তি, ৩. ছানচেতে (খড়ের তৈরি চালের নিম্নের শেষ প্রান্ত); ৪. কুপথে; ৫. কে;– লালন-সঙ্গীত, পৃ. ১০৬

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:সে করণ সিদ্ধি করা সামান্যে কি হয়
Next Post:সে ভাব সবাই কি জানে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑