• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রসিকের ভঙ্গিতে যায় চেনা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » রসিকের ভঙ্গিতে যায় চেনা

রসিকের ভঙ্গিতে যায় চেনা।
দেখ, তার শান্ত চিত্ত ঊর্ধ রতি
হায় বরণ কাঞ্চ সোনা।
সহজ হইয়া সহজ বস্তু
সেধেছে সে জনা।
তার কাম-সাগরে চর পড়েছে
প্রেম-সাগরে জল আঁটে না৷
চণ্ডীদাস রজকিনী
তারাই প্রেমের ধন্য শুনি
এমনি প্রেমিক কয় জনা।
তারাই এক মরণে দুই জন মরে
এমন মরা মরে কয় জনা।
লালন শাহ দরবেশে বলে
শোনরে কিনু, বলি তোরে
আবার রসিকের প্রেম মার্কমারা
হইলে তাদের প্রেম ছোটে না।।

————

হারামাণি, ৫ম খণ্ড, পৃ. ৫০-৫১

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:যেও না আন্দাজি পথে মন-রসনা
Next Post:রসের রসিক না হলে কে গো জানতে পায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑