• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যে সাধন জোরে কেটে যায় কর্ম-ফাঁসি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » যে সাধন জোরে কেটে যায় কর্ম-ফাঁসি

যে সাধন জোরে কেটে যায় কর্ম-ফাঁসি।
যদি জানবি সে সাধনার কথা,
হও গুরুর দাসী।
স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গটি আর
নপুংসক শাসিত কর
আছে যে লিঙ্গ ব্রহ্মাণ্ডের উপর
কর প্রকাশি।
মারে মৎস্য না ছোঁয় পানি
রসিকের অমনি করণি
ও সে আকর্ষণে আনে টানি
ক্ষীরোদ-শশী।
কারণ-সমুদ্রের পারে
গেলে পায় অধর চান্দেরে
অধীন লালন বলে, নৈলে ঘুরে
মরবি চৌরাশি।।

————

৩৫৭. লালন ফকির: কবি ও কাব্য, পৃ. ২০৩; লালন-গীতিকা, পৃ. ৮৯; বাউল কবি লালন শাহ, পৃ. ২৯২

(ধুয়ার ২য় চরণের পাঠভেদ-”জানবি যদি সাধন কথা/হও গুরুর দাসী।”); বাংলার বাউল ও বাউল গান, পৃ. ১১৭-১৮; লালন-সঙ্গীত, পৃ. ১৪০ (ধুয়ার, ২য় চরণের পাঠভেদ—”জানবি সে সাধনের খেলা/হও যেয়ে গুরুর দাসী”)।

হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৫

গ্রন্থগুলিতে শব্দগত সামান্য হেরফের ছাড়া অন্য পরিবর্তন নেই। গানটি এরূপে রক্ষিত হওয়ায় এর জনপ্রিয়তা প্রমাণিত হয়।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:যে রূপে সাঁই আছে মানুষে
Next Post:যেও না আন্দাজি পথে মন-রসনা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑