• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যদি ফানার ফিকির জানা যায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » যদি ফানার ফিকির জানা যায়

যদি ফানার ফিকির জানা যায়
খোদ রূপ ফানা করে খোদে খোদা হয়।
খোদা রূপ খোদ করে ধারণ
অকৈতব সে করণ কারণ
আই থাকিতে হৈলে মরণ
ফানার যোগ্য করণ তাইরি কয়।
একে একে জেনে চেনা
করিতে হয় চার রূপ ফানা
এক রূপে করে ভাবনা
এড়াইবে সেই শমন দায়।
জানিলে ফানার করণি
করণ তার ঐ মিথ্যা জানি
সিরাজ সাঁই কয়, অর্থ-বাণী
দেখরে লালন মজে মুরশিদের পায়।

————

৩৪৬, লালন ফকির; কবি ও কাব্য, পৃ. ২৪২; লালন-গীতিকা, পৃ. ১০৮

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:মেরে সাঁইর কুদরতি তা কেউ বুঝতে পারে
Next Post:যদি শরায় কার্য সিদ্ধি হয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑