• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মরে ডুবতে পারলে হয়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » মরে ডুবতে পারলে হয়

মরে ডুবতে পারলে হয়।
যদি মরা ভেসে উঠে কিসে ফল তায়।।
মরা তো অনেকে মরে
ডোবা কঠিন হয় গভীরে
মাটি নাই প্রেম-সরোবরে
ডুবতে হবে স্বরূপ রূপ আশ্রয়।।
গুরু যদি জানায় তারে
তবে মরা জানতে পারে
শমন-জ্বালা যাবে দূরে
মানব জনম সফল নিশ্চয়।।
ডোবে না মন উঠে কেঁদে
ডুবাতে চায় কলসি বেঁধে
খেদে লালন বলছে কেঁদে
না জানি কোন ঘাটে লাগায়।।

————

৩৪০. লালন-গীতিকা, পৃ. ১৩০

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:মর জেন্দেগির আগে
Next Post:মরার আগে মলে শমন জ্বালা ঘুচে যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑