• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফের পলো তোর ফিকিরেতে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » ফের পলো তোর ফিকিরেতে

ফের পলো তোর ফিকিরেতে
যে ঘাট সারা ফিকির-ফাঁকার
ডুবে মলি সেই ঘাটেতে৷।
ফিকির ছিল এক নাচাড়ি
অধর ধরে দিতাম বেড়ি
পস্তানি খোলা দোয়াড়ি
তাই দেখে রেখেছি পেতে।।
না জেনে ফিকিরি আঁটা
শিরেতে পড়লাম জটা
সার হল ভাঙ ধুতরো ঘোঁটা
ডজন-সাহীন সব চুলাতে।।
ফকিরি ফিকিরি করা
হতে হবে জেন্তে মরা
লালন ফকির লেংটি এড়া
আঁট বসে না কোন মতে।।

————

৩২৪. লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৬০; ‘লালন-গীতিকা’য় ধুয়ার ২য় চরণটি ‘যে ঘটেতে মার ফিকির-ফাঁকার’-রূপে লেখা হয়েছে। পৃ. ২ ‘বাংলার বাউল ও বাউল গানে’ অন্তরার পাঠটি এরূপ:

ফিকির ছিল এক নাগাড়ি
অধর ধরে দিতাম পাড়ি
এবার হল খোলা দোয়াড়ি
তাই দেখে রেখেছি পেতে।।–পৃ. ৬৭

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:প্রেম-ডুবারু বিনে কে জানে
Next Post:ফেরেব ছেড়ে কর ফকিরি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑