• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নদীর তীর ধারা বয় রে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » নদীর তীর ধারা বয় রে

নদীর তীর ধারা বয় রে, নদীর তীর ধারা বয়।
ও তার কোন ধারাতে কি ধন প্রাপ্তি হয়।।
তারুণ্য কারুণ্য এসে
লাবণ্যতে কখন মিশে
যার আছে মন এসব দিশে
সচেতন তারে বলা যায়৷।
শক্তিতত্ত্ব পরম অর্থ
সত্য সত্য যাহার হৃদয়।।
তীর ধারায় যোগ আনন্দ
কাহার সঙ্গে কি সম্বন্ধ
জানলে মনের ঘোচে সঙ্গ
প্রেম-আনন্দ বাড়ে সদায়৷।
আমার হল মতি মন্দ
সে পথে ডুবল না মনুরায়।।
কখন শুকনা নদী
কখন বরষা অতি
কোথা রে সে কালের স্থিতি
সাধকে করেছে নির্ণয়।।
আমি এ অভাগা লালন
না ভেবে ভাবতেছি কিনারায়।।

————

৩১০. লালন ফকির; কবি ও কাব্য, পৃ. ২০৮-০৯; লালন-গীতিকা, পৃ. ৮০

এ গানের ছন্দরীতিটি লক্ষণীয়, অন্ত্যমিল খখখক খক। এই আঙ্গিকে তিনি আরও কয়েকটি গান রচনা করেছেন। গানটির ভাব উচ্চ মানের এবং ভাষাও পরিশীলিত।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:নজর একদিক গেলে আর দিক অন্ধকার হয়
Next Post:নবীর তরিকাতে দাখিল হলে সকল জানা যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑