• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ধ্যানে যারে পায় না মহামুনি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » ধ্যানে যারে পায় না মহামুনি

ধ্যানে যারে পায় না মহামুনি;
ফেরে সে অধর চাঁদ মোর।
মীন রূপে সে ধরে পানি।।
জগৎ জোড়া মীন সেহিরে
খেলছে মনি সরোবরে
দেখতে সাধ হয় গো তারে
দেখ ধরে রসিক সন্ধানী।।
নদীর গভীরে থাকে নির্জন
করিতে হয় নীর অন্বেষণ
যোগ পেলে ভাটি উজান
ধায় আপনি।।
যায় সে মহামীনকে ধরা
বাঁধতে পারলে নদীর ধারা
কঠিন সে বন্ধন করা
লালন তাতে খেলে চুবনি৷।

————

৩০৮. লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৮৪-১৮৫;

কথান্তর : ধুয়া- ধ্যানে যারে পায় না মহামুনি
           ফেরে অচিন চাঁদ মোর
           মীন রূপ ধরিয়ে পানি।।
আভোগ- যোগ বুজে মীন পড়ে ধরা
           জানতে পায় সে যোগী যারা
           কঠিন সে বন্ধন করা
           লালন তাতে খেলে চুবনি।। — লালন-গীতিকা, পৃ. ২৬

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:ধরে আজাজিল সেজদা বাকি রেখে কোনখানে
Next Post:নজর একদিক গেলে আর দিক অন্ধকার হয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑