আহা কি সুন্দর ঐ দুটি চোখ – লিরিক্স – কাজী ফারুক বাবুল
আহা কি সুন্দর ঐ দুটি চোখ
নেশা ভরা ঐ রাঙা দুটি ঠোঁট
রঙ করা চুল লাগছে ভালো
হাতে ক্যাসিও ঘড়িটি কালো
জানি না কখন এই মনটি
চুরি করেছে সেই মেয়েটি
ভাবটা যে তার ম্যাডোনার মত
বুকে আগুন যেন জ্বলে
হাতটা হাতে যখনি ধরে
সুখে মধুপে দোলে
মনে ছিল না এই সুখটি
এনে দিয়েছে সেই মেয়েটি
চোখটা চোখে যখনই পড়ে
মনে কত ইচ্ছে জাগে
মুখটা মেলে যখনই হাসে
দেখে কত ভালো লাগে
জানা ছিল না সেই পথটি
চিনায়ে দিল সেই মেয়েটি
—————–
গান – আহা কী সুন্দর ঐ দুটি চোখ
শিল্পী – ইমতিয়াজ বাবু
এ্যালবাম – তুমি আমার ভালবাসা
কথা – কাজী ফারুক বাবুল
সুর – খায়ের আহমেদ
Leave a Reply