• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শ্ৰীশচন্দ্র মজুমদার

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » শ্ৰীশচন্দ্র মজুমদার
শ্ৰীশচন্দ্র মজুমদার (১৮৬০ — ১৯০৮)। পিতা প্ৰসন্নকুমার ছিলেন পুঠিয়া স্টেটের দেওয়ান। শ্ৰীশচন্দ্ৰ পুঠিয়ার মহারাণী শরৎকুমারীর উৎসাহে সাহিত্যসেবায় মনোযোগী হন। ‘বর্তমান বঙ্গসমাজ ও চারিজন সংস্কারক’ (১২৮৬ ব) তাঁর প্রথম রচনা। তিনি কিছুকাল বঙ্কিমচন্দ্রের ‘বঙ্গদর্শন’ (১৮৮৩) পরিচালনা করেছিলেন। তারপর সুহৃদ রবীন্দ্রনাথের সঙ্গে বৈষ্ণব পদের সঙ্কলন ‘পদরত্নাবলী’ (১৮৮৫) সম্পাদনা করেন। তাঁর রচিত অন্যান্য গ্ৰন্থ: ‘ফুলজানি’, ‘শক্তিকানন’, ‘কৃতজ্ঞতা’, ‘বিশ্বনাথ’, ‘রাজতপস্বিনী’ প্রভৃতি। কর্মজীবনে তিনি সাব-ডেপুটি কালেক্টর ছিলেন।
Category: চরিতাভিধান
Previous Post:শ্ৰীশচন্দ্ৰ বিদ্যারত্ন
Next Post:শ্ৰীশচন্দ্ৰ মিত্র (হাবু)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑