• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শ্ৰীশচন্দ্র চট্টোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » শ্ৰীশচন্দ্র চট্টোপাধ্যায়
শ্ৰীশচন্দ্র চট্টোপাধ্যায় (১১-৯-১৮৭৩ — ১৯৬৬) চুরাইন-ঢাকা। নবীনচন্দ্ৰ। নারায়ণগঞ্জ স্কুল থেকে এন্ট্রান্স (১৮৯৩), ঢাকা জগন্নাথ কলেজ থেকে এফ.এ. (১৮৯৫), ঢাকা কলেজ থেকে বিএ (১৮৯৭), ও বি.এল. (১৯০৪) পাশ করেন। ১৮৯৭–১৯০৫ খ্রী. পর্যন্ত তিনি নারায়ণগঞ্জ স্কুলে ইতিহাস ও গণিতের শিক্ষক ছিলেন। তারপর থেকে জাতীয়তাবাদী আন্দোলনে সক্রিয় হন। কলেজ জীবনে বিপ্লবী অনুশীলন দলের ব্যায়াম সমিতিতে যোগ দিয়েছিলেন। ঢাকা ষড়যন্ত্র, বরিশাল ষড়যন্ত্র ও গৌহাটি গুলিবর্ষণ মামলায় উকিলরূপে আসামীপক্ষ সমর্থন করেন। অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে আইন ব্যবসায় ছেড়ে দেন। দেশবন্ধুকে স্বরাজ্য দল গঠনে সাহায্য করেন। ১৯২৬ খ্রী একটি বক্তৃতার জন্য তাঁর কারাদণ্ড হয়। ১৯২৮ খ্রী. কলিকাতা কংগ্ৰেসে গান্ধীজীর ডোমিনিয়ন স্ট্যাটাস দাবি প্ৰস্তাবের বিরোধিতা করেন। ড়ুর্নো গুলিবর্ষণ মামলায় (১৯৩২) তাঁর আবার কারাদণ্ড হয়। ১৯৩৫ খ্রী. ঢাকা জেলা কংগ্রেসের সভাপতি হন। ১৯৪২ খ্রী. ‘ভারত-ছাড়’ আন্দোলনে যোগ দেন। ভারতবিভাগ প্ৰস্তাবের ঘোরতর বিরোধিতা করেন এবং ১৯৪৭ খ্রী. দেশবিভাগের পর পাকিস্তানে থেকে যান। ১৯৪৮–৫৫ খ্রী. পর্যন্ত পাকিস্তান গণ-পরিষদের সদস্য ছিলেন। পাকিস্তানের প্রতিনিধিরূপে বিভিন্ন বৈদেশিক সম্মেলনে যোগ দেন। ১৯৬২ খ্রী. সে দেশ পরিত্যাগ করে ভারতে আসেন। হিন্দু জাতিভেদ প্রথা ও ছুঁৎমার্গের ঘোর বিরোধী ছিলেন। বিভিন্ন সময়ে বন্যা, দুর্ভিক্ষ এবং মহামারীতে সেবাকাজ করেন। প্ৰাথমিক শিক্ষাবিস্তার তথা গান্ধীজীর পরিকল্পিত বুনিয়াদী শিক্ষা-প্রসারে উৎসাহী ছিলেন।
Category: চরিতাভিধান
Previous Post:শ্ৰীশচন্দ্ৰ ঘোষ
Next Post:শ্ৰীশচন্দ্ৰ চৌধুরী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑