• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শোভা সিংহ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » শোভা সিংহ
শোভা সিংহ (১৭শ শতাব্দী)। পিতা-রঘুনাথ। শোভা সিংহ বাঙলার দক্ষিণ রাঢ়ের বরোদা ও চিতুয়ার ভূম্যধিকারী ছিলেন। তাঁর সময় মোগল শাসনের বিরুদ্ধে যে অসন্তোষ দেখা দিয়েছিল তিনি তাকে বিদ্রোহের রূপ দিয়েছিলেন। অন্যান্য কয়েকজন রাজা ও পাঠান-দলপতি রহিম খাঁর সঙ্গে মিলিত হয়ে তিনি ১৬৯৬ খ্রী. বর্ধমানরাজ কৃষ্ণরামকে নিহত করে হুগলী অধিকার করেন এবং স্থান থেকে নৌবাণিজ্যের চুঙ্গি, শুষ্ক ও রাজস্ব আদায় করতে থাকেন। কিন্তু ওলন্দাজ ও ইংরেজ সৈন্যের সহায়তায় মোগল-প্রতিনিধি ইব্রাহিম খাঁ তাকে ঐ বছরই পরাজিত করেন। অনেকের মতে বর্ধমানরাজ কৃষ্ণরামের কন্যাকে অঙ্কশায়িনী করার চেষ্টায় বলপ্রয়োগ করলে কন্যা ছুরিকাঘাতে তাঁকে হত্যা করেছিলেন।
Category: চরিতাভিধান
Previous Post:শোভারাম বসাক
Next Post:শৌরীন্দ্রমোহন ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑