• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শৈলেন্দ্ৰ বিশ্বাস

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » শৈলেন্দ্ৰ বিশ্বাস
শৈলেন্দ্ৰ বিশ্বাস (১২-৯-১৯১৮ — ৬-১০-১৯৭২) ইলুহার-বরিশাল। দেবেন্দ্রলাল। ১৩ বছর বয়সে ম্যাট্রিক ও ১৫ বছর বয়সে আইএ পাশ করে স্বদেশী আন্দোলনে জড়িয়ে পড়ে পড়া বন্ধ রাখেন। পরে ইংরেজীতে অনার্স নিয়ে বি.এ. এবং এম.এ. পাশ করেন। তার আগে ১৯৩৬ খ্রী. রৌপ্যপদক সহ ‘কাব্যবিনোদ’ উপাধি পান। রাজনীতিতে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত ছিলেন। কয়েকবার কারাবরণও করেন। ১৯৪১ খ্রী. ভারতীয় সৈন্যবিভাগে স্থলবাহিনীতে যোগ দেন এবং ক্ৰমে লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হন। যুদ্ধক্ষেত্ৰ। থেকে ফিরে তিনি শিক্ষকতার কাজ গ্ৰহণ করেন। দেশবিভাগের পর কয়েক বছর পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলার ভূঁইয়াপুর কলেজের অধ্যক্ষ ছিলেন। ছাত্রাবস্থা থেকেই তিনি সাহিত্যচর্চা শুরু করেন। তাঁর রচিত ‘কালি ও কলম’ গ্রন্থটি ১৩৫৩ বা প্রকাশিত হয়। ‘পুরাতনী’ তাঁর অপর গ্রন্থ। এ.টি.দেব. এর পুস্তক প্রকাশনীতে কিছুদিন কাজ করার পর তিনি শিশুসাহিত্য সংসদের সঙ্গে যুক্ত হন। সেখান থেকে তাঁর সম্পাদনায় ‘সংসদ বাঙ্গালা অভিধান’, ‘সংসদ ইংলিশ বেঙ্গলী ডিকশনারী’, ‘সংসদ বেঙ্গলী-ইংলিশ ডিকশনারী’ প্রকাশিত হয়। ছোটদের জন্য কয়েকখানি বইও তিনি লেখেন।
Category: চরিতাভিধান
Previous Post:শৈলেন্দ্ৰনাথ সেন
Next Post:শৈলেন্দ্রমোহন আঢ্য

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑