• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শূলপাণি মহামহোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » শূলপাণি মহামহোপাধ্যায়
শূলপাণি মহামহোপাধ্যায়। নবদ্বীপ। আনুমানিক ১৩৭৫–৮০ খ্রী. মধ্যে জন্ম। নব্যস্মৃতির প্রবর্তক শূলপাণি ‘গভীরতন্ত্রার্ণবপারদৃশ্বনা’ পদে মীমাংসাদর্শনে তাঁর অসামান্য পাণ্ডিত্য সূচিত করেছেন। তিনি ন্যায়দর্শনেও কৃতবিদ্য ছিলেন। তাঁর গ্ৰন্থ-রচনাকাল ১৪০৫–১০ খ্রী. থেকে প্ৰায় ১৪৫৫–৬০ খ্রী. পর্যন্ত নির্ণয় করা হয়। গৌড়মৈথিল পণ্ডিতগোষ্ঠীতে শূলপাণির নাম অদ্বিতীয়। মহানৈয়ায়িক রঘুনাথ শিরোমণি তাঁর দৌহিত্র।
Category: চরিতাভিধান
Previous Post:শুভঙ্কর দাস
Next Post:শেখ আলাউদ্দীন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑