• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শুভঙ্কর

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » শুভঙ্কর
শুভঙ্কর। বর্ধমান। অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে জীবিত ছিলেন। তাঁর প্রকৃত নাম ভৃগুরাম দাস। ‘শুভঙ্কর’ উপাধি। তিনি গণিতের বহু জটিল নিয়ম শিশুদের জন্য সরল আৰ্যায় লিপিবদ্ধ করেছেন। ঐগুলি ‘শুভঙ্করী আর্যা’ নামে পরিচিত। বিষ্ণুপুরের ইতিহাসে বড়জোড়া থানায় এক ‘শুভঙ্করের দাঁড়া’র (খাল) উল্লেখ পাওয়া যায়। মল্লরাজ গোপাল সিংহের শাসনকালে (১৭২০–৫৭) ঐ এলাকার মানুষদের জলকষ্ট দূর করতে রাজার সভাসদ গণিতজ্ঞ শুভঙ্কর দাসের পরিকল্পনায় রাজ্যে এই খালটি কাটা হয়েছিল। ১৮৯৭ খ্রী. দুৰ্ভিক্ষ ও জলকষ্টের সময় খালটির একবার সংস্কার হয়।
Category: চরিতাভিধান
Previous Post:শুদ্ধানন্দ, স্বামী
Next Post:শুভঙ্কর দাস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑