• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শশীকুমার তর্কতীর্থ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » শশীকুমার তর্কতীর্থ
শশীকুমার তর্কতীর্থ (? — ১৯৪৮) গাবখান—বরিশাল। বৈকুণ্ঠচন্দ্ৰ ভট্টাচার্য। পাঠশালার শিক্ষা শেষ করে মাতুল চন্দ্ৰকান্ত তর্কালঙ্কারের কাছে কলাপ ব্যাকরণ পড়ে ‘ব্যাকরণতীর্থ’ উপাধি লাভ করেন। মহামহোপাধ্যায় কামাখ্যানাথ তর্কবাগীশের কাছে ন্যায়শাস্ত্ৰ অধ্যয়ন করে ‘তর্কতীর্থ’ উপাধি পান। ব্যুৎপত্তিবাদের গদাধরী টীকার উপর টীকা করেন। মহামহোপাধ্যায় দুর্গাচরণ সাংখ্যবেদান্ততীর্থের কাছে সাংখ্য ও বেদান্তশাস্ত্ৰ অধ্যয়ন করেন। কলাপ ব্যাকরণের উপর একটি টীকাও রচনা করেছিলেন। ‘দক্ষযজ্ঞ মহাকাব্য’ নামে একখানি গ্ৰন্থ রচনা করেন। বরিশাল জেলার গৈলা গ্রামের কবীন্দ্র কলেজে কিছুদিন প্রধান অধ্যাপক হিসাবে নিযুক্ত ছিলেন। পরে স্বগ্রামে ‘দর্শন চতুষ্পাঠী’ নামে একটি চতুষ্পাঠী খোলেন। বঙ্গীয় সংস্কৃত অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। ইনি প্ৰথম জীবন থেকেই ছিলেন অসাম্প্রদায়িক মনোভাবাপন্ন। বরিশাল জেলায় যে কয়জন নমশূদ্র ছাত্র কাব্যতীর্থ পাশ করেছেন, সকলেই তাঁর ছাত্র।
Category: চরিতাভিধান
Previous Post:শশিভূষণ স্মৃতিরত্ন, মহামহোপাধ্যায়
Next Post:শশীকুমার হেশ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑