• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শশিভূষণ বিদ্যালঙ্কার, চক্রবর্তী

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » শশিভূষণ বিদ্যালঙ্কার, চক্রবর্তী
শশিভূষণ বিদ্যালঙ্কার, চক্রবর্তী (১৮৬১ — ১৯৪৭) বিদ্যাকূট-ত্রিপুরা। কলিকাতা ‘কেশব একাডেমী’ স্কুলের শিক্ষক ছিলেন। পরে রেঙ্গুনে গিয়ে বসবাস শুরু করেন। সেখানে ‘রেঙ্গুন বেঙ্গল একাডেমী’ বিদ্যালয়ের প্ৰতিষ্ঠাতা-শিক্ষক ছিলেন। শেষ-জীবনে কলিকাতায় ফিরে আসেন। যৌবনে সাধারণ ব্ৰাহ্মসমাজের উৎসাহী সদস্য ছিলেন। একক প্রচেষ্টায় সঙ্কলিত সুবৃহৎ ‘জীবনী কোষ’ গ্রন্থের জন্য তিনি সমধিক প্ৰসিদ্ধ। গ্রন্থটির পৌরাণিক অংশ ২ খণ্ডে (সম্পূর্ণ) এবং ঐতিহাসিক অংশ ৭ খণ্ডে (অসম্পূর্ণ) সঙ্কলিত। ‘বাল্যসখা’ ও ‘স্বাবলম্বী’ নামে দুইখানি সাময়িকপত্রের সঙ্গে সংযুক্ত ছিলেন।
Category: চরিতাভিধান
Previous Post:শঙ্করানন্দ ব্ৰহ্মচারী
Next Post:শঙ্কর তর্কবাগীশ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑