• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সীতানাথ সিদ্ধান্তবাগীশ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » সীতানাথ সিদ্ধান্তবাগীশ
সীতানাথ সিদ্ধান্তবাগীশ (১২৮০ — ১৩৫৫ ব.) চাঁদসী — বরিশাল। কালীকান্ত ভট্টাচাৰ্য। চট্টগ্রামের ‘জগৎপুর আশ্রম’ চতুষ্পাঠীতে দীর্ঘকাল অধ্যাপনা করে দুবার সরকার থেকে পুরস্কৃত হন। ১৩০০ বৰ্ণ স্বগ্রামে ‘পুরুষোত্তম চতুষ্পাঠী’ স্থাপন করেন। ১৩৩৮ ব. সংস্কৃত সাহিত্য পরিষদের টোলবিভাগে আচাৰ্য-পদে বৃত হন। মৃত্যুর দিন পর্যন্ত ‘আর্য বিদ্যালয়’-এর অধ্যাপক ছিলেন। তাঁর সঙ্কলিত কলাপ-ব্যাকরণের ‘চতুষ্টয়বৃত্তি’ গ্ৰন্থ একটি মৌলিক রচনা। বহু গ্রন্থের লেখক ও সম্পাদক। ‘সংস্কৃত মহামণ্ডল’ ও ‘সংস্কৃত পদ্যগোষ্ঠী’র সহসভাপতি ছিলেন।
Category: চরিতাভিধান
Previous Post:সীতানাথ দত্ত, তত্ত্বভূষন
Next Post:সীতারাম দাস ওঙ্কার নাথ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑