• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সাবিত্রীপ্ৰসন্ন চট্টোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » সাবিত্রীপ্ৰসন্ন চট্টোপাধ্যায়
সাবিত্রীপ্ৰসন্ন চট্টোপাধ্যায় (৬-৭-১৮৯৮ -– ২৩-৩-১৯৬৫) লোকনাথপুর-নদীয়া। কালীপ্রসন্ন। এম.এ. পড়ার সময় অসহযোগ আন্দোলনে যোগদানকারী প্ৰথম ছাত্রদলের অন্যতম ছিলেন এবং রাজনৈতিক কারণে কয়েকবার কারাবরণ করেন। প্রচার-বিশেষজ্ঞরূপে খ্যাতি ছিল। বিভিন্ন সময়ে ‘বিজলী’, ‘উপাসনা’ ও ‘অভ্যুদয়’ পত্রিকা সম্পাদনা করেছেন। স্বদেশপ্রেমিক কবি হিসাবেও সুপরিচিত ছিলেন। রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ: ‘আহিতাগ্নি’, ‘অতসী’, ‘মধুমালতী’, ‘রক্তরেখা’, ‘মনোমুকুর’, ‘বন্দনা’, ‘অনুরাধা’, ‘চিত্তরঞ্জন’, ‘মহারাজা মণীন্দ্ৰচন্দ্ৰ’ প্ৰভৃতি। পরবর্তী কালে তিনি কলিকাতার জাতীয় মহাবিদ্যালয়ে বঙ্গভাষার অধ্যাপক হন ও শিক্ষাপ্রসারে আত্মনিয়োগ করেন।
Category: চরিতাভিধান
Previous Post:সাবিত্রী দত্ত
Next Post:সাবিত্রী রায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑