• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সাগর সেন

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » সাগর সেন
সাগর সেন (১৫-৫-১৯৩২ — ৪-১-১৯৮৩) কলিকাতা। বিজনবিহারী। রবীন্দ্রসঙ্গীত-শিল্পী। শিক্ষা–তীৰ্থপতি ইনস্টিটিউশন ও সুরেন্দ্রনাথ কলেজে। জীবিকা বলতে মুখ্যত গান; এছাড়া কলিকাতা কর্পোরেশনের প্রাথমিক স্কুলের সঙ্গীত শিক্ষকরূপে আমৃত্যু যুক্ত ছিলেন। গান গাইবার জন্য ১৯৬২ খ্রী. বাৰ্মায়, বাংলাদেশে তিনবার এবং ১৯৭৬ খ্রী. টেগোর মিউজিক সোসাইটির আমন্ত্রণে কানাডা, আমেরিকা ও সুইজারল্যান্ডে গিয়েছেন। তাঁর নিজস্ব সঙ্গীতসংস্থা ‘রবিরশ্মি’ ১৯৬৩ খ্রী. প্রতিষ্ঠিত হয়। শতাধিক গানের রেকর্ড আছে তাঁর। চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন।
Category: চরিতাভিধান
Previous Post:সাগরলাল দত্ত
Next Post:সাতকড়ি বন্দ্যোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑