• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সরোজআভা দাসচৌধুরী, নাগ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » সরোজআভা দাসচৌধুরী, নাগ
সরোজআভা দাসচৌধুরী, নাগ (? — ১৯-৮-১৯৫১) বরিশাল। পৈতৃক নিবাস জামির্ত-বিক্রমপুর-ঢাকা। রোহিণীকুমার। স্বামী-বিপ্লবী কর্মী ধীরেন্দ্রনাথ নাগ। ১৯৩৪ খ্রী. বরিশাল থেকে বি.এ. পাশ করেন। ১৯৩৮ খ্ৰী. বিবাহ হয়। ১৯২৯ খ্ৰী. বিপ্লবী সংস্থা ‘অনুশীলন সমিতি’র ভাবধারায় দীক্ষিত হন। তিনি স্থানীয় অনুশীলন দলের মহিলা-সংগঠনের প্রতিষ্ঠাত্রী। টিটাগড় ষড়যন্ত্র মামলার আত্মগোপনকারী বিপ্লবীদের তিনি ও তাঁর সহকর্মী মেয়েরা অর্থ ও আশ্রয় দিয়ে নানাভাবে সাহায্য করেছেন। ১৯৩৫–৩৭ খ্রী. ডেটিনিউ ছিলেন। ১৯৩৮ খ্রী. স্বামীর সঙ্গে কলিকাতায় ‘মহামানব শিক্ষাকেন্দ্র’ নামে বিদ্যালয় স্থাপন করে বস্তিবাসী ও দরিদ্রদের মধ্যে সমাজসেবার কাজ করেন। ১৯৪২ খ্রী. আন্দোলনে বহু কর্মীকে তিনি নিজের বাড়িতে আশ্রয় দিয়ে আন্দোলন পরিচালনায় সাহায্য করেছেন।
Category: চরিতাভিধান
Previous Post:সরোজ আচাৰ্য
Next Post:সরোজকান্তি গুহ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑