• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সরলা রায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » চরিতাভিধান » সরলা রায়
সরলা রায় (১৮৫৯? — ২৯-৬-১৯৪৬) পৈতৃক নিবাস তেলিরবাগ—ঢাকা। সমাজ সংস্কারক দুৰ্গামোহন দাশ। স্বামী-খ্যাতনামা অধ্যাপক পি. কে. রায়। তিনি স্ত্রী-শিক্ষা বিষয়ে সারা জীবন প্রচারকার্য চালান। ব্ৰাহ্ম বালিকা শিক্ষালয়ের প্রথম মহিলা সেক্রেটারী, গোখেল মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাত্রী, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটের সদস্য এবং নিখিল ভারত মহিলা সম্মিলনের সভানেত্রী ছিলেন। স্বামীর কর্মক্ষেত্র ঢাকায় একটি মহিলা সমিতি (১৮৮০?) ও একটি বিদ্যালয় স্থাপন করেন। কলিকাতায় এসে স্বর্ণকুমারী দেবীর ‘সখি সমিতি’র সঙ্গে যুক্ত হন। গত শতাব্দীর শেষভাগে তাঁর প্রেরণায় কলিকাতার অভিজাত মহিলাগণ গীতাভিনয় করেন। রবীন্দ্রনাথ তাঁর অনুরোধে ‘মায়ার খেলা’ গীতিনাট্য লেখেন এবং স্বয়ং রিহার্সেল পরিচালনা করেন। লেডি অবলা বসু তাঁর সহোদরা।
Category: চরিতাভিধান
Previous Post:সরলাবালা সরকার
Next Post:সরসীকুমার সরস্বতী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑